• Home
  • জেলার খবর
  • বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ মজুমদার

বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ মজুমদার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের গ্রেফতার তৃণমূল কংগ্রেস নেতা। বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার ঘাসফুল শিবিরের অন্যতম প্রভাবশালী নেতা জয়প্রকাশ মজুমদার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পাশাপাশি অস্বস্তি আরো বেড়েছে প্রাক্তন শাসকদলের। 

অভিযোগ, ২০১৪ সালে জয়প্রকাশ মজুমদার ভাড়া নিয়েছিলেন সল্টলেকের একটি বাড়ি। সেই থেকে টানা ১২ বছর ধরে তিনি সেখানে থাকলেও খালি করেননি বাড়ি। মালিকের অভিযোগ, লাগাতার অনুরোধ করা সত্ত্বেও তিনি বাড়ি ছাড়েননি, উল্টে তিনি হুমকি দিতেন ভাড়া বা বাড়ি ফেরতের দাবি তুললেই।

এদিন সেই বাড়িতে তালা লাগানোকে ঘিরে নতুন করে অশান্তি লাগে দু’পক্ষের মধ্যে। শীঘ্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁর গাড়ির চাবি কেড়ে নেওয়ার পাশাপাশি উঠতে শুরু করে ‘চোর চোর’ স্লোগান। এই পরিস্থিতিতে তাঁকে গাড়ির ভিতরে বসে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে বিধাননগর উত্তর থানার পুলিশ এসে উপস্থিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। প্রথমে তাঁকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয় বাড়ির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে।

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে গ্রেফতার করা হচ্ছে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাকে। এর বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পথেও নেমেছিল। এবার সেই তালিকায় নয়া সংযোজন জয়প্রকাশ মজুমদার। এই জাতীয় ঘটনা লাগাতার ঘটায় যে ঘাসফুল শিবিরের অস্বস্তি চরম থেকে চরমতম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার বিষয় যে এই জাতীয় পরিস্থিতি কিভাবে সামাল দেয় প্রাক্তন শাসকদল।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top