• Home
  • জেলার খবর
  • ফের অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডি, করা হচ্ছে ভিডিওগ্রাফি

ফের অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডি, করা হচ্ছে ভিডিওগ্রাফি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভায় ঘাসফুল শিবিরের বিধায়কদের সই জাল মামলার তদন্তে নয়া মোড়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে ভবানীভবনে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই ঘাসফুল শিবিরের সেনাপতির কালীঘাটের বাড়িতে পৌছায় সিআইডি। এখানেই শেষ নয়, ভিডিওগ্রাফিও শুরু করেছেন তদন্তকারীরা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আরো বেড়েছে। 

গত ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। উপস্থিত সকলেই তাতে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় প্রস্তাবনা জমা দেয়নি তৃণমূল কংগ্রেস। শপথের পর বিধায়করা নিয়ম মেনে সই করেন। বিধানসভার সচিবের তরফ থেকে ঘাসফুল শিবিরের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চাওয়া হয়। 

তা জমা দিতে কালীঘাটে ফের বৈঠক ডাকা হয় ১৯ মে। সেদিন অনেকে ছিলেন, আবার অনেকে ছিলেন না। দল উপস্থিত সকলের সই নেয়। কতজন গরহাজির মিলিয়ে দেখা হয়। পরে বিধানসভায় ৭০ জনের সই করা এক কাগজ জমা দেওয়া হয় প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে।  প্রাক্তন শাসকদল জানায়, সেটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র এবং এখানেই শুরু গরমিল। দুই জায়গায় দলের বিধায়কদের সইয়ের অমিল দেখে সচিবের জালিয়াতি সন্দেহ হয় এবং থানায় করা হয় এফআইআর। তদন্তের দায়িত্ব পেয়ে সিআইডি কাজ শুরু করে।

ইতিমধ্যেই আধিকারিকদের তরফ থেকে নোটিস পাঠানো হয় নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলাম, কুণাল ঘোষকে। শনিবার নোটিস দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। সোমবার তাঁকে তলব করা হয়েছিল ভবানীভবনে। কিন্তু সোনারপুরে তাঁর উপর হামলা হওয়ায় তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়ে এড়িয়ে যান হাজিরা। তবে তদন্তে কোনও খামতি না রাখতে তাঁর কালীঘাটের বাসভবনে পৌঁছে যান সিআইডির একটি দল। 

তদন্তকারীদের বক্তব্য, ভিডিওগ্রাফির ব্যবস্থা করার নেপথ্যে মামলার সঙ্গে জড়িত প্রতিটি বিষয় নথিভুক্ত করা। এদিন অনেকক্ষণ বাড়ির বাইরে অপেক্ষা করতে দেখা যায় সিআইডি আধিকারিকদের। প্রথমে তাঁরা প্রবেশ করতে পারেননি বাড়ির ভিতরে বলে জানা যায়। তবে পরে তদন্তের জন্য ক্যামেরাবন্দি করা হয় বাড়ির বাইরের অংশ এবং আশপাশের পরিস্থিতিও।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top