দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারকে দেখতে যাওয়ার পথে চরম বিক্ষোভের মুখে পড়লেন ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কামালগাজির কাছে তাঁকে কালো পতাকা দেখান মহিলারা। এরপর সোনারপুর ঢুকতেই তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পাশাপাশি ওঠে ‘চোর’ স্লোগান।
ডিম ছোড়ার জেরে অপরিষ্কার হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোশাক। গাড়ি থেকে নেমে তিনি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানে তাঁকে পড়তে হয় বিশাল বিক্ষোভের মুখে। হেলমেট পড়ে থাকায় তিনি রক্ষা পান কোনরকমে। এখানেই শেষ নয়, জামাকাপড় ছিড়ে মারধরও করা হয় তাঁকে। তবে সমস্ত বাধা পেরিয়ে তিনি পৌঁছে যান দলীয় কর্মীর বাড়িতে।
আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করার পর সেই বাড়িতে বসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই হল নমুনা ডবল ইঞ্জিনের। সবাই ডবল ইঞ্জিন হোক চেয়েছিল। ওরা আমাদের মেরে ফেলতে চায়। মারুক। এখান থেকে আমার মৃতদেহ বেরোবে। শুধু হেলমেট ছিল বলে বেঁচে গেল আমার মাথাটা। কোথাও পুলিশ নেই। রেকর্ড রইল সব ঘটনার ভিডিও। খবর দেওয়া হোক পুলিশকে। আমি বেরিয়ে যেতেই পারি এখান থেকে। কিন্তু তারপর হামলা হবে এই পরিবারের উপর। আমি এখন ছেড়ে যেতে পারবো না এঁদের। আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক বাহিনী পাঠিয়ে।”



By










