• Home
  • জেলার খবর
  • সই জালিয়াতি কাণ্ডের তদন্তে অভিষেকের বাড়িতে সিআইডি

সই জালিয়াতি কাণ্ডের তদন্তে অভিষেকের বাড়িতে সিআইডি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। 

শনিবার দুপুর ১টার কিছুক্ষণ পর তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনের সামনে চার আধিকারিক পৌঁছান এবং কিছুক্ষণ দরজার সামনে অপেক্ষা করে যোগাযোগের চেষ্টা করেন। পরে স্মরণজিৎ দে নামে বাড়ির এক কর্মী বাইরে এসে কথা বলেন তাঁদের সাথে এবং জানান যে বর্তমানে বাড়িতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের কোনও সদস্যই। তিনি এও জানান যে তাঁদের অবস্থান সম্পর্কেও তাঁর কিছু জানা নেই। তাই আধিকারিকদের অনুমতি দেওয়া হয়নি অন্দরে প্রবেশ করার।

এরপর আধিকারিকদের তরফ থেকে কর্মীর পরিচয় সহ দরকারি তথ্য সংগ্রহ করা হয়। জানা গিয়েছে, সেখানে বেশ খানিকক্ষণ অবস্থানের পর তাঁরা ফিরে যান। প্রশাসনিক সূত্র মারফত ইঙ্গিত মিলেছে যে তদন্তের জন্য ভবিষ্যতে ফের যোগাযোগ করতে পারেন সিআইডির আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top