• Home
  • দেশ
  • পাঞ্জাবের পুরসভা নির্বাচনে বড় জয় আপের, ধাক্কা খেলো বিজেপি, কটাক্ষ কেজরির

পাঞ্জাবের পুরসভা নির্বাচনে বড় জয় আপের, ধাক্কা খেলো বিজেপি, কটাক্ষ কেজরির

Image

দেবজিৎ মুখার্জি: আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তবে তার আগে সেখানে বড় ধাক্কা খেলো গেরুয়া শিবির। পুরসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসন পেয়ে জয় আম আদমি পার্টির (আপ)। দ্বিতীয় নয়, তৃতীয় নয়, বিজেপি অধিকার করেছে পঞ্চম স্থান। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে এটি নিঃসন্দেহে এক বিশাল ধাক্কা তাদের কাছে।

শুক্রবার ফল প্রকাশ হয় পুরসভা নির্বাচনের। ১৯৭৭টি আসনের আপের দখলে যায় ৯৫৭টি আসন। অন্যদিকে কংগ্রেস পায় ৩৯৭টি, নির্দল প্রার্থীরা ২৫১টি এবং শিরোমণি আকালি দল ১৯১টি আসন। বিজেপির ঝুলিতে যায় ১৯৭টি আসন। বিএসপি পেয়েছে মাত্র ৭টি।

জয় পেয়ে জনগণকে ধন্যবাদ জানানোর পাশাপাশি গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা আপের জাতীয় কনভেনার, অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, “ধুয়ে-মুছে ফাঁস হয়ে গিয়েছে ইডি পার্টি। এই ইডি পার্টি যারা এতদিন তল্লাশি চালিয়েছে ছোট ছোট ব্যবসায়ীদের দোকান-বাড়িতে, তাদের সাধারণ মানুষজবাব দিয়েছে।” অন্যদিকে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বক্তব্য, “পরাজিত হয়েছে ঘৃণার রাজনীতি।”

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top