জনগণনা নিয়ে বৈঠক শেষে বড় ঘোষণা শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জনগণনা নিয়ে বৈঠক শেষে বড় ঘোষণা করলেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বললেন তিনি? কত তারিখ থেকে শুরু হবে জনগণনা এবং কত তারিখ পর্যন্ত চলবে, সেই ব্যাপারে জানানোর পাশাপাশি তিনি এও জানান যে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হবে। শুধু তাই নয়, আগের সরকারকেও নিশানা করেন তিনি। 

শুভেন্দু অধিকারী জানান, রাজ্যে জনগণনা শুরু হচ্ছে অগাস্ট মাসের প্রথমদিন থেকে, অর্থাৎ ১ তারিখ থেকে। বাসিন্দারা নিজেরাই তথ্য ডিজিটালি জমা করতে পারবেন সেই মাসের ১৫ তারিখ পর্যন্ত এবং কাজ চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। 

তিনি স্পষ্ট করেন, “জনগণনা সাংবিধানিক দায়বদ্ধতা। জনবিন্যাস বদলেছে অনুপ্রবেশকারীদের জন্য। মনে রাখবেন এর সঙ্গে কোনও সম্পর্ক নেই রাজনীতি বা ধর্মের।” আগের সরকারকে লক্ষ্য করে তাঁর বক্তব্য, “আমরা পিছিয়ে পড়েছি তাদের গোয়ার্তুমির জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top