• Home
  • জেলার খবর
  • অবশেষে ময়দানে নামতে চলেছেন অভিষেক, দেখা করতে যাবেন আক্রান্তদের সঙ্গে

অবশেষে ময়দানে নামতে চলেছেন অভিষেক, দেখা করতে যাবেন আক্রান্তদের সঙ্গে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অবশেষে ময়দানে নামতে চলেছেন রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটে ভরাডুবির পর এই প্রথমবার আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাবেন ঘাসফুল শিবিরের সেনাপতি। খবর জনসম্মুখে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে।

সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিশ্রী পরাজয়ের সম্মুখীন হতে হয় রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। ভোটের ফলপ্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বহু জায়গায় দখল করা হয়েছে পার্টি অফিস। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তিনি আক্রান্তদের পাশে দাঁড়াননি বলে উঠছিল অভিযোগ।

তবে এবার ঘাসফুল শিবিরের সেনাপতি অবশেষে ময়দানে নামতে চলেছেন। এই প্রথমবার আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বেলেঘাটা এবং সোনারপুর দক্ষিণে। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। শুধু তাই নয়, নানা প্রশ্ন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। এই আবহে এখন সকলেরই নজর রয়েছে যে আক্রান্তদের সাথে দেখা করে কি পদক্ষেপ নেন অভিষেক সহ গোটা তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই ব্যাপারে আদালতের দ্বারস্থ হয়েছে ঘাসফুল শিবির। কিন্তু এবার দেখার যে পরবর্তী পদক্ষেপ কি হয়। 

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top