জাতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা শান্তনুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর তালিকায় এবার নাম উঠলো তৃণমূল কংগ্রেসের অন্যতম বর্ষিয়ান মুখপাত্র ডঃ শান্তনু সেনের। বৃহস্পতিবার তিনি জাতীয় মুখপাত্র পদ থেকে ইস্তফা দেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে বিস্ফোরক বার্তাও দেন তিনি। 

দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ইস্তফাপত্রে শান্তনু সেন লেখেন, “নানা কঠিন সময়ে মন মানতে না চাইলেও নানা সংবাদমাধ্যমে প্রকাশ্যে লড়াই করেছি দলের হয়ে, যার জন্য আমাকে অনেক সময়ে সাধারণ মানুষ কথা শুনিয়েছেন।” এখানেই শেষ নয়, তিনি আরো লিখেছেন, “বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসী যখন আমাদের প্রত্যাখ্যান করেছে আরজি কর কাণ্ড, অভয়া কাণ্ড, চাকরি বিক্রি সহ নানা অনৈতিক কাজ ও দুর্নীতির জন্য, সেই অবস্থায় আমার মন আর কোনওভাবেই মুখপাত্র হিসেবে এগুলোকে সমর্থন করতে চাইছে না।”

প্রসঙ্গত, আরজি কর হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসপাতালের দুর্নীতি নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি সরকারকে সবরকম তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top