• Home
  • জেলার খবর
  • অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর থানায় দায়ের অভিযোগ

অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর থানায় দায়ের অভিযোগ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর নানাভাবে অস্বস্তিতে পড়ে চলেছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, অস্বস্তি যেন পিছু ছাড়ছে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

গত ২ মে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন ঘাসফুল শিবিরের সেনাপতি এবং তা নিয়েই অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, অভিষেকের করা পোস্টে একাধিক মন্তব্য রয়েছে, যা বিশ্রী প্রভাব ফেলতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির উপর। শুধু তাই নয়, তিনি এই অভিযোগও তোলেন যে একজন সাংসদ হিসেবে অভিষেকের এমন মন্তব্য বেশ দায়িত্বজ্ঞানহীন।

তবে এখানেই থেমে থাকেননি অভিযোগকারী। জানা গিয়েছে, পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পোস্টের কপিও এবং তার ভিত্তিতেই প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে ভবানীপুর থানার পুলিশের তরফ থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই করেছে বঙ্গ রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top