• Home
  • জেলার খবর
  • “ব্যক্তিগত সিদ্ধান্ত” জাহাঙ্গিরের সরে দাঁড়ানো নিয়ে বিবৃতি তৃণমূলের

“ব্যক্তিগত সিদ্ধান্ত” জাহাঙ্গিরের সরে দাঁড়ানো নিয়ে বিবৃতি তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামী ২১ মে ফলতায় পুননির্বাচন। তার মাত্র একদিন আগে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ালেন সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠতে শুরু করেছিল যে এই সিদ্ধান্ত কি জাহাঙ্গিরের নিজের নাকি ঘাসফুল শিবিরের তরফ থেকে তাঁকে বাধ্য করা হয়েছে সরে দাঁড়াতে।

এবার গোটা বিষয়টি পরিষ্কার করল তৃণমূল কংগ্রেস। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে তারা একটি অফিসিয়াল বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে যে সিদ্ধান্তটি জাহাঙ্গির খানের ব্যক্তিগত এবং এতে কোনও হাত নেই দলের। বিবৃতিতে আরো বলা হয়েছে, “গত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফলতা বিধানসভা কেন্দ্রে গ্রেফতার করা হয়েছে আমাদের দলের প্রায় ১০০ জনের বেশি কর্মীকে। এমনকি দিনের আলোয়ে ভয় দেখিয়ে ভাঙচুর করা হয়েছে দলের একাধিক কার্যালয়। আর জোড়পূর্বক দখল করে নেওয়া হয়েছে পার্টি অফিসগুলি।”

এখানেই শেষ নয়, বিবৃতিতে এও বলা হয়েছে যে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি তারা, তবে এই চাপের মুখে অটল রয়েছেন দলীয় কর্মীরা এবং প্রতিরোধও গড়ে তুলেছেন নানা সংস্থা ও প্রশাসনের দ্বারা বিজেপির ভয় দেখানোর কাজের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত কেউ কেউ চাপের কাছে মাথা নত করেছেন এবং পথ বেছে নিয়েছেন নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ানোর। বিবৃতিতে বলা হয়েছে, “তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। আমাদের এই লড়াই চলবে বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে। বাংলাতেও এবং দিল্লিতেও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top