দেবজিৎ মুখার্জি: নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া বার্তা দিলেন সুরকার বিশাল দাদলানি। সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাপ্রকাশ করার পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মন্তব্য জনসম্মুখে আসতেই নেটপাড়ায় পড়েছে জোর হইচই।
সম্প্রতি সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে সুরকারের বক্তব্য, বহু পড়ুয়ার স্বপ্ন ভেঙে গিয়েছে প্রশ্নফাঁসের ঘটনায়। দিনের পর দিন পরিশ্রম করার পর এমন পরিস্থিতির সম্মুখীন হতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশাল। দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এমন ব্যক্তিদেরই দায়িত্ব দেওয়া দরকার যাঁরা গুরুত্ব বোঝেন শিক্ষার। তিনি আরো দাবি করেন যে ধর্ম-জাতপাতের পরিবর্তে মানুষকে সিদ্ধান্ত নেওয়া উচিত দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখেই। অযোগ্য নেতৃত্বের বিরুদ্ধেও আওয়াজ তোলেন সুরকার।
বিশালের এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনেকে অনেকরকম কথা বলছেন সোশ্যাল মিডিয়ায়। অনেকে তাঁর বক্তব্যকে সমর্থন করলেও অনেকে সমালোচনা করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন তাঁর রাজনৈতিক মন্তব্য নিয়ে, আবার অনেকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করেছেন। তবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে নেটে।



By










