• Home
  • জেলার খবর
  • গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দময়ন্তী সেনকে! কী ব্যাপার?

গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দময়ন্তী সেনকে! কী ব্যাপার?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নির্বাচনী প্রচার চলাকালীন গেরুয়া শিবিরের তরফ থেকে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় এলে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে নারী সুরক্ষা ও নারী কল্যাণকে। এই ব্যাপারে নজিরবিহীন পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু নির্যাতনের মামলায় এক তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দক্ষ আইপিএস অফিসার দময়ন্তী সেনকে।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন করে নারী নির্যাতনের পুরনো ঘটনাগুলি খতিয়ে দেখার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো হয় যে এক বিশেষ কমিটি গঠন করা হয়েছে সন্দেশখালি, কসবা, বগটুই সহ নানা এলাকায় নারী ও শিশু নির্যাতনের ওঠা অভিযোগগুলির তদন্তে। কমিটিকে নেতৃত্ব দেবেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী। তাতে তদন্তকারী আধিকারিক হিসেবে থাকছেন দময়ন্তী সেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, এই কমিটির প্রধান লক্ষ্য অতীতের একাধিক ঘটনায় সত্য প্রকাশ্যে আনা এবং নিশ্চিত করা নির্যাতিতদের ন্যায় বিচার। আনুষ্ঠানিকভাবে এই কমিটি কাজ শুরু করবে আগামী ১ জুন থেকে। তবে তার আগে সংশ্লিষ্ট আধিকারিকরা শুরু করবেন প্রাথমিক তথ্য সংগ্রহ এবং নথি যাচাইয়ের কাজ। প্রসঙ্গত, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের তদন্ত করেছিলেন তৎকালীন আইপিএস অফিসার দময়ন্তী সেন, যার প্রশংসা করেছিলেন অনেকে। তবে তারপর থেকে তাঁকে আর দেওয়া হয়নি কোনও বড় মামলার দায়িত্ব। এখন দেখার যে এবার তিনি কি করেন।

Releated Posts

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top