• Home
  • জেলার খবর
  • পার্ক সার্কাসে নতুন করে অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

পার্ক সার্কাসে নতুন করে অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নতুন করে অশান্তি ঠেকাতে নিরাপত্তা বৃদ্ধি পার্ক সার্কাসে। বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে র‍্যাফ। এছাড়াও রয়েছে জলকামানের ব্যবস্থা। তবে যানচলাচল স্বাভাবিকের পাশাপাশি খুলেছে দোকানপাটও। ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। সকল জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। 

প্রসঙ্গত, বুলডোজার অভিযান সহ একাধিক ইস্যুর বিরোধিতা জানিয়ে রবিবার দুপুরে পার্ক সার্কাসে জড়ো হন একদল বিক্ষোভকারী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় খবর পেয়েই। দু’পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময় রূপ নেয় ইটবৃষ্টির। কেন্দ্রীয় বাহিনীর বাসে আক্রমণের পাশাপাশি চলে অবাধ ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। তখন ভয়ংকর অশান্তি লাগে দু’পক্ষের মধ্যে, যাতে আহত হন ৩ পুলিশকর্মী।

ঘটনার পরই শুরু হয় ধরপাকড়। সোমবার সকালে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮। তদন্তকারীদের মতে আরও অনেকেই এই ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ সূত্র মারফত খবর, চিহ্নিত করার কাজ চলছে অভিযুক্তদের। আধিকারিকদের তরফ থেকে আরও একাধিক গ্রেফতারি সম্ভাবনার কথা জানানো হয়েছে। এর নিন্দা করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য, ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না। শুধু তাই নয়, তিনি এও মনে করছেন যে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত অশান্তির সৃষ্টি করতে।

এবার দেখার বিষয় যে আগামীদিনে কী বেরিয়ে আসে। ঘটনায় কোনও প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে কিনা বা এর নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্রে রয়েছে কিনা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে নজরে রাখার যে বিষয়টি কোন পথে এগোচ্ছে।

Releated Posts

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top