• Home
  • জেলার খবর
  • স্বপ্নার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেকের

স্বপ্নার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এশিয়ান গেমসে সোনাজয়ী প্রখ্যাত অ্যাথলিট, তথা রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, স্বপ্না বর্মণের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনীতিতে। তুঙ্গে পৌঁছে গিয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে রাজ্যের বর্তমান শাসকদল গেরুয়া শিবির, অর্থাৎ বিজেপির দিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। 

এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়া দেন তৃণমূল কংগ্রেসের সেনাপতি। তিনি দাবি করেন যে প্রাক্তন শাসকদলের পাশে দাঁড়ানোর জন্য হিংসার সম্মুখীন হতে হয়েছে সোনাজয়ী প্রখ্যাত অ্যাথলিটকে। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে বর্তমানে ভারতবর্ষের গণতন্ত্রের যা শোচনীয় অবস্থা, তা নিয়ে প্রত্যেক ভারতীয়র ভাবা উচিত। 

সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “যে অ্যাথলিট বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন ভারতের জাতীয় পতাকা গর্বের সাথে বহন করে, আজ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোর অপরাধে তাঁকে মুখোমুখি হতে হচ্ছে হিংসা, হুমকি আর আতঙ্কের। বাড়ি জ্বালিয়ে দেওয়া হল তাঁর। এটাই কি প্রতিশ্রুত পরিবর্তন বিজেপির? যদি অন্য রাজনৈতিক মতাদর্শ থাকার কারণে নিরাপত্তা বিপন্ন হয় একজন জাতীয় স্তরের খেলোয়াড়ের পরিবার ও ঘরবাড়ির নিরাপত্তা, তাহলে কোন তলানিতে এসে ঠেকেছে আজ দেশের গণতন্ত্র, সেই ব্যাপারে ভাবা উচিত প্রত্যেক ভারতীয়র।”

যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা অভিযোগ পুরোপুরি করিয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। পদ্মা শিবিরের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতি যুক্ত নয়। শুধু তাই নয়, তারা এও দাবি করেছে যে নিজেদের কোন্দল ঢাকতে ও ক্ষমতায় আসা বিজেপি সরকারকে কালিমালিপ্ত করতে দোষ চাপাচ্ছে প্রাক্তন শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top