দেবজিৎ মুখার্জি, কলকাতা: তোপসিয়ায় বুলডোজার অভিযানকে ঘিরে উত্তাল ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি। বিভিন্ন মহল থেকে এই অভিযানকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক তরজাও তুঙ্গে পৌঁছে গিয়েছে। এই আবহে সেখানে বুলডোজারের দ্বারা যে বাসস্থান ভাঙা হচ্ছিল, তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের তরফ থেকে, যা আইনি স্বস্তি হিসেবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ।
বামপন্থীরাই আবেদনকারীদের হয়ে আদালতে গিয়েছিলেন। এবার সিপিএমের তরফ থেকে প্রতিবাদে সরব হওয়া হলো এলাকাবাসীদের হাতে কোর্টের নির্দেশের সেই প্রতিলিপি তুলে দিয়ে। তাদের অভিযোগ, বর্তমান রাজ্য সরকার, অর্থাৎ বিজেপি, কেড়ে নিতে চেয়েছে সংখ্যালঘুদের বাসস্থান ও নিরাপত্তা। শুক্রবার বিকেলে এলাকায় যান শতরূপ ঘোষ, দীপু দাসেরা কোর্টের নির্দেশের প্রতিলিপি নিয়ে। তাঁদের তরফ থেকে বাসিন্দাদের জানানো হয়, “এই নির্দেশিকা দেখাবেন যদি প্রশাসন অন্যায় করে।” সিপিএমের বক্তব্য, বুলডোজার-রাজ চলবে না বাংলার মাটিতে।
বঙ্গ রাজনৈতিক মহলে সিপিএমের এই পদক্ষেপ নিয়ে ব্যাপক হইচই পড়েছে। একাংশ মনে করছেন যে শূন্যের গণ্ডি পেরোনোর পর তারা এভাবে নানা ইস্যুতে সরব হয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। অনেকে আবার বর্তমান পরিস্থিতি অনুযায়ী এটিকে এক সাহসী পদক্ষেপ বলে মনে করছেন। এক কথায় বলতে গেলে, বামপন্থীরা বিষয়টিকে একপ্রকার জয় হিসেবেই দেখছেন। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে আর কি হয়। বাকি দলগুলি কি পদক্ষেপ নেয়, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর। এবার দেখার যে আগে কি হয় এবং এই ইস্যু কোন মোড় নেয়।



By












