• Home
  • জেলার খবর
  • “নির্লজ্জ, বেহায়া” ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে পাল্টা দিলেন তাপস রায়

“নির্লজ্জ, বেহায়া” ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে পাল্টা দিলেন তাপস রায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হয়ে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা, যা ঘিরে উত্তপ্ত ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি। ইতিমধ্যেই জল আদালত পর্যন্ত গড়িয়েছে। কোর্টে প্রশ্ন করতে গিয়েছিলেন খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক কথায়, এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ঘাসফুল শিবিরের সকল সদস্য।

এই বিষয়টি নিয়ে শুক্রবার বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়। বর্ষিয়ান নেতা নিজের প্রাক্তন দলকে ‘নির্লজ্জ’, ‘বেহায়া’ তকমা দেন। পাশাপাশি, প্রশ্ন তোলেন যে এর আগে একটাও হিংসাহীন ভোট হয়েছে কিনা। এখানেই শেষ নয়, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে তাপস রায় এই অভিযোগও তোলেন যে এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে অজস্র বিজেপি কর্মীর হত্যা হত এবং বাড়ি জ্বালিয়ে দিত ও বহু গেরুয়া শিবিরের কর্মী ঘরছাড়া হত।

তাপস রায় বলেন, “নির্লজ্জ, বেহায়া না হলে আজ এদের মুখে আসে ভোট পরবর্তী হিংসার কথা। এর আগে একটাও ভোট হয়েছে রক্তপাতহীন, লাশহীন? ভি সাইন দেখিয়েছে রক্তের উপর দিয়ে।” তাঁর সংযোজন, “স্যার, এরা যদি ফিরে আসত ক্ষমতায়, তাহলে আজ আপনাকে গুনতে হতো দেড়শোর উপর লাশ। বাড়ি জ্বালিয়ে দিত। আর বাড়িছাড়া থাকতো অজস্র বিজেপি কর্মী-সমর্থক।”

প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসা ঠেকাতে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দেখার বিষয় যে আগামীদিনে জল কতদূর গড়ায়। কোথায় হতে চলেছে এর শেষ? কী রূপ নেবে বিষয়টি আগামীদিনে? তা বলবে সময়।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top