দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলার মসনদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক ঝড় ধেয়ে আসছে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। কোথাও দলের নেতাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অন্যান্য নেতা-কর্মীরা, কোথাও আবার আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা। শুধু তাই নয়, বহু নেতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে। খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই ‘চোর’ স্লোগান দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে, একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে গোটা ঘাসফুল শিবির।
এই আবহে দলের কালীঘাটে দলের পরাজিত প্রার্থীদের নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠকে বসেন দলের সুপ্রিমো, তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পরিষ্কার করে দেন যে দল বিরোধী মনোভাব নিয়ে থাকা ব্যক্তিরা দল ছেড়ে চলে যেতে পারেন। আর সহ্য করা হবে না তাঁদের। তাঁর সাফ কথা, যাঁরা বেরিয়ে যেতে চান দল থেকে, তাঁরা নির্দ্বিধায় বেরিয়ে যেতে পারেন এবং তিনি কাউকে আটকে রাখবেন না জোর করে। কারণ এমন দুঃসময়ে টিকে থাকা ব্যক্তি রায় দলের মজবুত সোনা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন অনেকেই পরিস্থিতির গুরুত্ব বুঝে রঙ বদলাচ্ছেন নিজেদের, দল ছেড়ে চলে যেতে পারেন তাঁরা তেমন মানসিকতার কেউ থাকলে। বৈঠকের অন্তিম লগ্নে তিনি ক্ষোভ প্রকাশ করেন দলীয় নেতাদের সংবাদমাধ্যম বা জনসমক্ষে বেফাঁস মন্তব্য করার ব্যাপারে। কড়া হুঁশিয়ারি রাজ্যের প্রাক্তন সর্বোচ্চ নেতা বলেন, সম্প্রতি অনেকেই বেফাঁস মন্তব্য করছেন এবং তাঁর কড়া নজরে রয়েছে কার কী ভূমিকা, সবটাই। নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, দলের অন্দরের সমস্যা নিয়ে এতদিন কেন নেতৃত্বকে জানানো হয়নি তাঁদের তরফ থেকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ নির্দেশ, এবার থেকে যাবতীয় ক্ষোভ বা বক্তব্য বাইরে বলার পরিবর্তে সরাসরি দলের ভিতরেই জানাতে হবে। এবার দেখার আগে কি হয়।



By










