• Home
  • জেলার খবর
  • মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের

মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর একের পর এক বড় ঘটনা ঘটে চলেছে। এই আবহে মেয়াদ শেষ হওয়ার আগে মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়। চলতি বছরের জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল তাঁর মেয়াদ। তবে তার আগেই তিনি পদত্যাগ করেন। 

এই বিষয়ে ‘টিভি ৯ বাংলা’কে লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “কয়েকদিন আগেই আমি ইস্তফাপত্র পাঠিয়েছি। এখনো আসেনি সেই বার্তা, যা গৃহীত হওয়ার পর আসে। তাই এখনো চালিয়ে যাচ্ছি কাজ। উপস্থিত থাকব আজ দফতরে।” তিনি জানান, জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল তাঁর মেয়াদ। কিন্তু তিনি শহরের বাইরে জুন মাসে যাবেন। তাই এই দায়িত্ব সামলাতে পারতেন না জুন মাস থেকেই।

প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায় একজন চিত্রনাট্যকার ও লেখিকা। তাঁর নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে। তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত। ঘাসফুল শিবিরের শাসনকালে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। সম্প্রতি, অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য টলিউডের একাংশ তাঁকেই দায়ী করেছিলেন। তখন তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন, যাতে কোনও অভিযোগ না ওঠে তদন্তে প্রভাব খাটানোর। কিন্তু তারপর আর পদত্যাগ করেননি। এবার পালাবদল হতেই তিনি তা করলেন।

Releated Posts

“একটি মিষ্টি পান আর ১০০ টাকার নোট!” কীভাবে বদলে গেল রফি-ভক্ত পান বিক্রেতা মনিরুদ্দিনের ভাগ্য?

না নিলে কষ্ট পাবেন বলে টাকাটি নিই আমি, বলে চোখ মোছেন মনিরউদ্দিন। সাব কোনোদিন আমার দোকানে পা না…

ByByHafizur Rahaman Aug 3, 2026

“কাজ এখনও শেষ হয়নি!” জীবনকৃতি সম্মান প্রত্যাখ্যান করে অবসরের জল্পনা ওড়ালেন নসীরুদ্দীন শাহ্

আমাকে একাধিক জীবনকৃতি সম্মান প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি ‘না’ বলেছি। জীবনকৃতি সম্মান দেওয়া মানে ইঙ্গিতে বোঝানো যে,…

ByByHafizur Rahaman Aug 2, 2026

ভক্তির নতুন উচ্চতা: ভক্তের ভালোবাসায় কীভাবে তৈরি হলো ‘রফি মন্দির’?

বানিয়ে গল্প বলছিনা, এক ভক্ত তার পাগলামো কে কি উচ্চতায় নিয়ে গেলে এই কাণ্ড ঘটাতে পারে তার প্রমাণ…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top