না ফেরার দেশে টুটু বসু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ক্রীড়াজগতে নক্ষত্রপতন! অবসান হলো এক উজ্জ্বল অধ্যায়ের। না ফেরার দেশে কিংবদন্তি ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বসু, ওরফে ‘টুটু বসু’। তাঁর তারাদের দেশে যাওয়াকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সহ গোটা দেশের ক্রীড়ামহলে। ক্রীড়াপ্রেমীরা তাঁর মৃত্যুকে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন। গভীর শোকাহত তাঁর ভক্ত থেকে শুরু করে দেশের সমস্ত ফুটবলপ্রেমীরা।

মঙ্গলবার গভীর রাতে টুটু বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মৃত্যুর সময়ে তাঁর বয়স ছিল ৭৮। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসকদের তরফ থেকে সবরকম চেষ্টা করা হয়। কিন্তু তাতে সফল হননি তাঁরা। অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

কিংবদন্তি ক্রীড়া প্রশাসকের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর ভক্তরা। বিভিন্ন মহল থেকে শোকপ্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও টুটু বসুর মৃত্যুকে ঘিরে দেখা যাচ্ছে একাধিক শোকপ্রকাশ করা পোস্ট। তাঁর এই ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকে।

Releated Posts

কাকভোরে অভিষেকের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি শালবনি থানার পুলিশের

শনিবার সাতসকালে তাঁর কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি চালানো হয় শালবনি থানার পুলিশের তরফ থেকে। এই অভিযান তাঁর আপ্ত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

সাতসকালে মদনের বাড়িতে ইডি, পড়তে চলেছেন বিপাকে?

শনিবার সকালে তাঁর ভবানীপুর সহ একাধিক বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

গোলের বন্যা আমেরিকার, জয় দিয়ে শুরু কাপ অভিযান

মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মতো জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের ঘরের মাঠে তারা পরাজিত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

অন্তিম লগ্নে গোল, ঘরের মাঠে পরাজয় এড়ালো ক্যানাডা

কোনমতে ঘরের মাঠে পরাজয় এড়ালো ক্যানাডা। বসনিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র করলো তারা। অর্থাৎ দুই দলই নিজেদের বিশ্বকাপ অভিযান…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top