দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার নারী ও শিশু কল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পাওয়ার পরদিনই অগ্নিমিত্রা পাল বিকাশভবনে এসে প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন এবং সেখান থেকে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তাঁর বক্তব্য, এবার থেকে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে সরকার। রাজনৈতিক পরিচয় দেখে কাউকে রেয়াত করা হবে না দুর্নীতি, সমাজবিরোধী কাজ বা নারীদের উপর নির্যাতন ঘটনায়।
নারী নিরাপত্তা প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, “অবসান হবে এই ধারণার যে মেয়েরা রাত ৮টার পর বাইরে বেরোতে পারবে না। নতুন সরকারের আমলে দুপুর ৩টে হোক বা রাত ৩টে, রাস্তায় বিনা ভয়ে মহিলারা চলাফেরা করতে পারবেন।” পাশাপাশি, তিনি এও জানান যে গড়িমসি চলবে না নারী নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ নেওয়ার ক্ষেত্রে। দরকারে অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হবে জিরো এফআইআরোর মাধ্যমে।
বিরোধীদের পাশাপাশি নব্য বিজেপি সমর্থকদেরও সতর্ক করে দেন অগ্রিমিত্রা পাল। তাঁর সাফ কথা, “কোনও অসামাজিক কাজ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না দলীয় পতাকার আড়ালে।” প্রশাসনকে তিনি স্বচ্ছতা বজায় রেখে কাজ করার বার্তা দেন।



By










