টিএমসির হারের পোষ্ট মর্টেম

Image

হাফিজুর রহমান: Success has many father. Failure has none মমতার ব্যাপারে এটা ১০০% প্রযোজ্য। ২৫শে বৈশাখ যখন নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরের উঠোনে রবীন্দ্রনাথ স্মরন করছিল। মুখে রাজনীতি না করার কথা বললেও রাজনীতির কথা এসেই গেল,কারন মমতা আর রাজনীতি সমার্থক।

আগের বেশকিছু লেখায় ওর সঙ্গে হওয়া অন্যায়ের কথা বলেছি কিন্তু আজ অন্য কথা বলতে চলেছি। হঠাৎ বেসুরো হলাম কেন! আমরা হাওয়া মুরগি নয় যে মমতার পতনের পর ষ্ট্যান্ড পাল্টাব। সমালোচনা মানে বিরোধিতা নয়। মমতার বিপদ বাইরে নয় ঘরের ভেতর। স্ট্রীট ফাইটার মমতা বাইরের লড়াই চালিয়ে যাবে তাতে সন্দেহ  তবে বিপদ ঘরের ভিতর সেটা সামলেবে কি করে? 

জাহাজ ডুবলে ইদুর পালয় তেমনই ভোটের রেজাল্ট দেখেই অনেকে ভগোয়া ঝান্ডা নিয়ে রাতারাতি বিজেপিতে ভিড়ে গেছে। আমার বাড়ীর পরিচারিকা সোমা আসে দক্ষিণের একটি জায়গা থেকে। সোমার বাড়ি আক্রান্ত হয়েছে,  অপরাধ, সোমার স্বামি তিলক টিএমসির পোলিং এজেন্ট ছিল। ফতোয়া জারি করে ওদের  বিজেপি করার নিদান দেওয়া  হয়েছে,বেচারা জানেনা কি করবে। আমার ছোট বোন টিউশনি করে নিজের খরচ, চালাত PETAর সদস্য একগাদা কুকুর বেড়াল খাইয়ে বেরায়, কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়ে সে একটি মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করেছিল। যে হাউজিং এলাকায় ফ্ল্যাটটি সেখানে ছিল একটি ক্লাব নাম আপনজন। তারা দাবী করে ফ্ল্যাট নিতে গেলে ২ লক্ষ টাকা দিতে হবে। এমএলএ পরিচিত হাওয়াতেও রেহাই মেলেনি ২ লাখ কমে দেড় লাখ হল। টাকা দিয়ে সে ঘরে ঢুকতে পারল। এরপর এই তোলাবাজদের ভোট দেবে সে! 

আমার একমাত্র মেয়ের বিয়ে ,কোনরকমে জোড়াতালি দিয়ে কাজ শেষ করার ইচ্ছে ছিল কিন্তু Man proposes God disposes…. হল ভাড়া ২ লাখ, এলাকানুযায়ী ঠিক। মুশকিল হল ডেকোরেটিং নিয়ে, ওখানে থেকে ব্যবস্হা হবে। খুশি হয়েছিলাম ঝামেলা পোহাতে হবে না ভেবে কিন্তু রেট শুনে মাথা খারাপ। ফুল দিয়ে গেট আর বর বউ বসার জায়গা সাজাবার খরচ মাত্র ৭৫ হাজার। হল মালিক চেনা কাউন্সিলার, যেতেই ২০ হাজার টাকা কম করলেন। বিয়ের দিন আসল ফুলের বদলে কত্রিম  ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে দেখে মন খারাপ হল। এটা পুকুর চুরি ছাড়া কিছু নয়। কাউন্সিলাররা আঙ্গুল ফুলে কলাগাছ। বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব নিয়ে রসেবসে আছে। ফোন ধরেনা। তবু  ওদের

ভোটদেওয়া ছাড়া আর কোনো পথ নেই। ভোট না দিলে জুজু ধরবে, বিজেপি জুজুর  ভয় দেখিয়েসব   সব দল সংখ্যালঘুদের ব্ল্যাকমেল করেছে। দিদির বড় দোষ হল রাজা কর্ণেন পশ্যতি অর্থাৎ চোখে নয় কান দিয়ে দেখা। কাউকে বিশ্বাস করে না, না হলে সব ক্ষমতা নিজের কাছে রাখতো কি!

সব পোর্টফলিও দিদির হাতে ,সময় নষ্ট, কাজ ঠিক হতনা।বিরোধীদের মতে তৃণমূলে একটি পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট। ব্যঙ্গ হলেও সত্যি। মাইনরিটি নিয়ে অনেক কথা বলা হলেও  পরিবর্তন হয়নি তেমন অথচ অস্বস্তিতে পড়েছে দাতা গ্রহীতা উভয়েই। যারা তোষন বলছে তাদের জানাই তোষণ হলে উন্নতি চোখে পড়েনা কেন? দিদির ম্যান ম্যানেজমেন্ট বলে কিছু নেই। যাকে যেখানে খুশি বসিয়ে দেওয়া হয়েছে ফল ভুগছে সবাই। হাইকোর্ট জাজ পশুপালন দপ্তর পেয়েছেন। এ ধরনের গাদা উদাহরণ দেওয়া যায়। কংগ্রেসের পিঠে চেপে ক্ষমতায় এসে দূরত্ব তৈরি করেছে,শুধু তাই নয় সে সময় শুভেন্দুকে দিয়ে ভয় দেখিয়ে একের পর এক জেলার এমএলএ ভাঙ্গিয়ে কংগ্রেস দলকে পথে বসিয়েছ।

দিদির বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ ইন্ডিয়া জোটে স্যবোটেজ করার। ওর জন্যেই নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে চলে যায়।দুম করে খারগের নাম ভাসিয়ে দেয়।ফলে নীতীশের গোঁসা হয়। বাধ্য হয়ে এনডিএতে যোগ দেয়, নীতিশ কুমার জোট না ছাড়লে ইতিহাস অন্যখাতে বইত। দিদি ইন্ডিয়া জোটের থেকেও টিমের সঙ্গে থাকেনি। টিম মিটিংয়ে অনুপস্থিত ছিল বারবার। গুরত্বপূর্ণ বিল পাশ হয়েছে কিন্তু টিএমসি এমপিরা অনুপস্থিত থেকে শাসক দলের সুবিধা করে দিয়েছে। আজ  ক্ষমতা হারিয়ে ইন্ডিয়া জোটের দায়িত্ব নিতে এলে কি কেউ বিশ্বাস করবে? Politics is a game of uncertainty as well as probability…..  দেখি কোথায় জল গড়ায়, আমরা অপেক্ষায় আছি।

Releated Posts

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল” সুদীপ প্রসঙ্গে বিস্ফোরক কুনাল

কুনাল ঘোষের বক্তব্য, “ওনাকে বিশ্বাস করে পদ দিয়েছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল আমাদের অনেকের আপত্তি থাকা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top