• Home
  • জেলার খবর
  • প্রাপ্য নিরাপত্তা পাবেন মমতা, সাফ নির্দেশ শুভেন্দুর

প্রাপ্য নিরাপত্তা পাবেন মমতা, সাফ নির্দেশ শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক বড় সিদ্ধান্ত বা কঠোর পদক্ষেপ নিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। ব্যতিক্রম হলো না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার ক্ষেত্রেও। তিনি পরিষ্কার করে দিলেন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনও খামতি না থাকে।

সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক করেন পুলিশ আধিকারিকদের সঙ্গেও। সেখানেই তিনি বিষয়টি স্পষ্ট করেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা নিরাপত্তা পাওয়ার কথা, ততটাই যেন তিনি পান এবং কোনও খুঁত যেন না থাকে তাতে। নবান্ন সূত্র মারফত খবর, তা নিশ্চিত করতে তিনি নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী থাকাকালীন নজিরবিহীন নিরাপত্তা পেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফলপ্রকাশের পর তাঁর বাড়ি যাওয়ার মুখে পুলিশি নিরাপত্তা ও সিজারস ব্যারিকেড তুলে নেওয়া হয়। এখন তাঁর বাড়ির সামনে দিয়ে অবাধে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ।

Releated Posts

শাহের সঙ্গে বৈঠক সুদীপের, কী হতে চলেছে এবার?

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠকের পর তিনি সরাসরি সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। বিষয়টি নিয়ে নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top