• Home
  • জেলার খবর
  • “আরজি কর আন্দোলন চলার সময়ে সরকার ফেলার পরিকল্পনা করেছিলেন অভিষেক” বিস্ফোরক কোহিনুর

“আরজি কর আন্দোলন চলার সময়ে সরকার ফেলার পরিকল্পনা করেছিলেন অভিষেক” বিস্ফোরক কোহিনুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ক্ষমতাচ্যুত হতেই প্রকাশ্যে আসে তৃণমূল কংগ্রেসের গৃহযুদ্ধ। দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে সাসপেন্ড করা হয় দলের ৩ মুখপাত্রকে। এই আবহে বিস্ফোরক দাবি করলেন ঘাসফুল শিবিরের অন্যতম সাসপেন্ডেড মুখপাত্র কোহিনুর মজুমদার। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, রাজ্যজুড়ে আরজি কর আন্দোলন চলার সময়ে সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ডায়মন্ড হারবার সাংসদ।

কোহিনুরের বক্তব্য, খোদ ঘাসফুল শিবিরের সেনাপতিই পরিকল্পনা করেছিলেন আরজি কর আন্দোলন চলার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অস্থির করে ফেলে দেওয়ার। শুধু তাই নয়, তিনি এও জানান যে তাঁকে পোস্ট ডিলিট করার হুমকি দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদ করায়। সাসপেন্ডেড তৃণমূল মুখপাত্রের স্পষ্ট কথা, “প্যারাসুট থেকে নামা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ করেছে এই তৈরি করা তৃণমূল কংগ্রেসকে।

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে জয়ী দল বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিহত মহিলা চিকিৎসকের মা রত্না দেবনাথকে। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল তাঁকে এবং তিনি বড় ব্যবধানে জয়ও পান। ২৮ হাজারেরও বেশি ভোটে তিনি পরাজিত করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। তবে দেখার বিষয় যে শেষ পর্যন্ত বিচার পান কিনা অভয়া।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে ২০২৪ সালে। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় চলে গোটা বাংলায়। পথে নেমে প্রতিবাদ জানান জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের একাংশ। লাগাতার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। যদিও তারাও পাল্টা দেয় বিরোধীদের। শেষ পর্যন্ত ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে সাজা পান ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। যদিও অনেকে এখনো মনে করেন যে ঘটনায় হাত রয়েছে হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়।

Releated Posts

শাহের সঙ্গে বৈঠক সুদীপের, কী হতে চলেছে এবার?

কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাথে বৈঠকের পর তিনি সরাসরি সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে। বিষয়টি নিয়ে নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, FIR দায়ের কল্যাণের বিরুদ্ধে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগ তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। এখানেই…

ByByHafizur Rahaman Jun 13, 2026

“একমাত্র বহরমপুর পুরসভাতে অভিযোগ নেই”: অধীর চৌধুরী

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “গোটা পশ্চিমবঙ্গের সব পুরসভাতে অভিযোগ, নেই একমাত্র বহরমপুর পুরসভাতে। কিন্তু এখানকার সবাই জানে…

ByByHafizur Rahaman Jun 13, 2026

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা…

ByByHafizur Rahaman Jun 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top