• Home
  • জেলার খবর
  • “স্বর্ণযুগ শুরু হলো পশ্চিমবঙ্গের” বড় দাবি সঞ্জীব গোয়েঙ্কার

“স্বর্ণযুগ শুরু হলো পশ্চিমবঙ্গের” বড় দাবি সঞ্জীব গোয়েঙ্কার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে বড় দাবি করলেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। কী বললেন তিনি? তাঁর দাবি, স্বর্ণযুগ শুরু হলো পশ্চিমবঙ্গের। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে রাজ্যে গেরুয়া শিবির ক্ষমতায় আশায় তিনি আশাবাদী। আরো বেশি করে বিনিয়োগ হবে বলে তিনি দাবি করেন। তাঁকে ‘মোদি হে তো মুমকিন হে’ বলতেও শোনা যায়।

শনিবার, ৯ মে, সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো গোটা বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের একাধিক প্রভাবশালীর উপস্থিতিতে পথচলা শুরু হলো বিজেপি সরকারের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও পাঁচজন – দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। এদিন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল একেবারে দেখার মতো।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কাও। সেখানে তিনি রাজ্যের রাজনৈতিক পালাবদলে শিল্পে কতটা উন্নতি হবে, সেটি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। তাঁর মতে, সাম্প্রতিক অতীতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা রাজ্যে, তাতে তাঁর রাগ হত। তবে রাজ্যে বিনিয়োগের পরিবেশ আরো উন্নত হবে গেরুয়া শিবির ক্ষমতায় এলে বলে তিনি মনে করছেন।

সঞ্জীব গোয়েঙ্কা মনে করছেন যে ক্ষমতায় থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিদেশ সফর করার পাশাপাশি বিজনেস কনক্লেভ হয়েছে রাজ্যে, কিন্তু তাতে উন্নতি দেখা দেয়নি শিল্প বা বিনিয়োগের ক্ষেত্রে। তিনি অত্যন্ত খুশির রাজ্যে বিজেপি সরকার তৈরির খবর পেয়ে। তাঁর বক্তব্য, রাজ্যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভরসা পাবেন বিজেপি সরকার তৈরি করলে। প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেন, “প্রথমে ঘোষণার পর প্রত্যাহার করে নেওয়া হল সেই নীতি – তা চলতে পারে না।”

Releated Posts

বিপাকে অতীন ঘোষ! তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়

তাঁর বিরুদ্ধে উঠেছে জমি-বাড়ি হাতানোর অভিযোগ। তবে তিনি একা নন, অভিযোগ উঠেছে তাঁর কন্যা প্রিয়দর্শনী ঘোষ সহ তাঁর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

মহরম ঘিরে বিভিন্ন কড়া নির্দেশ

মহরমকে ঘিরে একাধিক কড়া নির্দেশ। মঙ্গলবার প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত যাবতীয় সবকিছু। বলা হয়েছে, কোনও…

ByByHafizur Rahaman Jun 24, 2026

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিআইডি

মঙ্গলবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিআইডির আবেদনে সবুজ সংকেত দিল বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। খবর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top