• Home
  • জেলার খবর
  • বিমানে মহুয়া মৈত্রকে হেনস্তার ঘটনার তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিমানে মহুয়া মৈত্রকে হেনস্তার ঘটনার তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দলের অন্যতম প্রভাবশালী সাংসদ মহুয়া মৈত্রকে বিমানে হেনস্থার ঘটনায় সরব হলেন রাজ্যের বিদায় মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এই বিষয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন এবং ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁর বক্তব্য, অশ্লীল ভাষায় কথা বলা হয়েছে কৃষ্ণনগরের সাংসদের উদ্দেশ্যে।

কদিন আগে সেই সময় বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। এরপরই দলের একাধিক নেতাকে ‘চোর’ স্লোগান শুনতে হয়েছে। খোদ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এর শিকার হতে হয়েছে। একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে দলের অন্যতম প্রভাবশালী সাংসদ মহুয়া মৈত্রকেও। বিমানে তাঁকে লক্ষ্য করে ওঠে ‘চোর’ স্লোগান। তিনি ঘটনার তীব্র সমালোচনা করেছেন। ব্যাপক শোরগোল পরে চারিদিকে ঘটনাটিকে নিয়ে।

এবার এই ঘটনা নিয়ে সরব হলেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, ৯ মে, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কালীঘাটে তিনি দলের একাধিক বিধায়ক ও নেতাকে নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখান থেকে তিনি একাধিক বিষয়ে বক্তব্য তুলে ধরেন, যার মধ্যে অন্যতম মহুয়া মৈত্রের সঙ্গে বিমানে হওয়া হেনস্তার ঘটনা। ঘটনার তীব্র সমালোচনা করেন রাজ্যের প্রাক্তন সর্বোচ্চ নেতা। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ভোটের ফলপ্রকাশের পর কলকাতা থেকে দিল্লিতে ফিরছিলেন মহুয়া মৈত্র এবং তখন তাঁকে এই হেনস্থার সম্মুখীন হতে হয়। তিনি বলেন, যাঁরা রাজ্যে এসেছিলেন রিগিং করতে, তাঁরা ফিরছিলেন। সেই বিমানেই ফিরছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তখন তাঁর উদ্দেশ্যে কথা বলা হয়েছে অশ্লীল ভাষায়।

Releated Posts

বিপাকে অতীন ঘোষ! তলব করা হয়েছে বিধাননগর উত্তর থানায়

তাঁর বিরুদ্ধে উঠেছে জমি-বাড়ি হাতানোর অভিযোগ। তবে তিনি একা নন, অভিযোগ উঠেছে তাঁর কন্যা প্রিয়দর্শনী ঘোষ সহ তাঁর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

মহরম ঘিরে বিভিন্ন কড়া নির্দেশ

মহরমকে ঘিরে একাধিক কড়া নির্দেশ। মঙ্গলবার প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত যাবতীয় সবকিছু। বলা হয়েছে, কোনও…

ByByHafizur Rahaman Jun 24, 2026

অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিআইডি

মঙ্গলবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিআইডির আবেদনে সবুজ সংকেত দিল বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। খবর…

ByByHafizur Rahaman Jun 24, 2026

বিধানসভায় কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

এক আবেগঘন মুহূর্ত বিধানসভায়! যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে ‘আরজি কর হত্যাকাণ্ডের বিচার হবেই’, তখন আর…

ByByHafizur Rahaman Jun 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top