• Home
  • খেলা
  • অভিষেকের ইনিংসের উপর ভর করে রানের পাহাড় ভারতের, বড় মার্জিনে হার নিউজিল্যান্ডের

অভিষেকের ইনিংসের উপর ভর করে রানের পাহাড় ভারতের, বড় মার্জিনে হার নিউজিল্যান্ডের

Image

দেবজিৎ মুখার্জি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করল টিম ইন্ডিয়া। নাগপুরে তারা বড় ব্যবধানে পরাজিত করল কিউইদের। ৪৮ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেলেন সূর্যকুমার যাদবরা। সৌজন্যে ব্যাট হাতে অভিষেক শর্মা ও রিঙ্কু সিংয়ের মারকুটে ইনিংস এবং বল হাতে বরুণ ও শিবমের দুর্দান্ত বোলিং। নিউজিল্যান্ডের তরফ থেকেও চেষ্টা করা হয় ম্যাচ জেতার। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি।

বুধবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নেমেই মারমুখী রূপ নিতে শুরু করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তবে ৭ বলে ১০ রানের ইনিংস খেলে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান সঞ্জু। দ্রুত আউট হন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা ঈশান কিষানও। তবে অন্য প্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং জারি রাখেন অভিষেক শর্মা। এক বড় পার্টনারশিপ তিনি গড়েন দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে। তবে শেষ পর্যন্ত দোরগোড়ায় গিয়েও শতরান করতে পারেননি অভিষেক। ৩৫ বলে ৮৪ রানের ইনিংস খেলে তিনি আউট হন। ৩২ রান করেন স্কাই। ২৫ রানে ফিরে যান হার্দিক পান্ডিয়া। তবে শেষ পর্যন্ত রিঙ্কু সিং টিকে থাকায় দল নির্ধারিত ২০ ওভারে শেষ করে ৭ উইকেটে ২৩৮ রানে। 

জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১ রানের মধ্যে দুটি উইকেট হারায় তারা। পরে অবশ্য একটি বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন ফিলিপস ও রবিনসন। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হননি। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর একটি বড় পার্টনারশিপ হয়। ১৩১ রানে নিজেদের চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। কিছুক্ষণের মধ্যে আউট হন চ্যাপম্যানও। অবশেষে ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৯০। সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান বরুণ ও শিবম। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন অক্ষর, হার্দিক ও আর্শদীপ। ম্যাচের সেরা হন অভিষেক শর্মা।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top