কলকাতায় পা রাখলেন অমিত শাহ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর মাত্র একটা দিন। রাত পোহালেই নয়া বিজেপি সরকারের শপথগ্রহণ, যা ঘিরে উন্মাদনা তুঙ্গে দলীয় কর্মীদের। সকলেই অপেক্ষায় রয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে। ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে একাধিক নাম ঘোরাফেরা করছে। যদিও শুভেন্দু অধিকারীর সম্ভাবনা বেশি বলেই অনেকে মনে করছেন কারণ তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র থেকেই জয় পেয়েছেন। 

এই আবহে কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভায় থাকবেন কারা, তা ঠিক করতে শুক্রবার সকালে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল মন্ত্রিসভার শপথেও দেখা যাবে তাঁকে। এদিন সকাল ১১টার পর তিনি বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে সোজা দক্ষিণেশ্বরের মন্দিরে চলে যান। বিকেলে পদ্ম শিবিরের বৈঠক রয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও। 

তবে এবারের ভোটের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই স্পর্শকাতর আসন থেকেই জয় পাওয়া। বিশেষ করে ভবানীপুরে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা। এছাড়াও বঙ্গ রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে ঘাসফুল শিবিরের সিংহভাগ হেভিওয়েট প্রার্থীর পরাজয়। এবার দেখার বিষয় যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হন।

Releated Posts

অভিষেককে সাসপেন্ড ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের

সাসপেন্ড তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া…

ByByHafizur Rahaman Jun 22, 2026

“ঐতিহাসিক সিদ্ধান্ত” গোপাল মুখার্জি রোড প্রসঙ্গে বললেন নাতি শান্তনু

শান্তনু মুখোপাধ্যায় বলেন, “১৯৪৬ সালের ১৬ আগস্ট যে ঘটনা ঘটা শুরু হয়েছিল কলকাতার বুকে, দাদু যদি তার প্রতিরোধ…

ByByHafizur Rahaman Jun 22, 2026

ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আদালত যায় তৃণমূল কংগ্রেস। তাদের মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি সৌগত…

ByByHafizur Rahaman Jun 22, 2026

গোপাল পাঠার নামে রাস্তা হওয়ার সিদ্ধান্তকে ঘিরে গর্বিত সৌরভ

সৌরভ দাস জানিয়েছেন, “একটা অসাধারণ খবর। আমার খুব ভালো লাগছে খবরটা পেয়ে। কারণ ওরকম ব্যক্তিত্ব অদ্ভূতভাবে যাঁর নাম…

ByByHafizur Rahaman Jun 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top