দেবজিৎ মুখার্জি, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালা বদলের পর ফের আলোচনায় উঠে এলো বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্যা বেঙ্গল ফাইলস’। টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু হলেও ছবিটি দেখানোর পরিকল্পনা শুরু হয়েছে। মুক্তিকে ঘিরে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে পৌঁছে গিয়েছে টলিপাড়ায়।
রাজ্য সরকার বদলের পর ফের সক্রিয় হয়েছেন বিবেক অগ্নিহোত্রী। তাঁর বক্তব্য, অতীতে ছবিটি আটকে দেওয়া হয়েছিল বাংলায় প্রকাশের ক্ষেত্রে। এবার নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে এটি সাধারণ দর্শকের কাছে পৌঁছে দিতে। কলকাতার এক পরিচিত হলে মুক্তির প্রস্তুতি প্রায় ফাইনাল বলে জানা গিয়েছে।
ছবিটি পরিবেশনার দায়িত্বে টলিউডের পরিবেশক শতদীপ সাহা। সুত্র মারফত খবর, বাংলার নানা হলের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। হল মালিকদের বক্তব্য, এতদিন দর্শক ছবিটি দেখতে পারেননি বিতর্কের কারণে। এবার মুক্তি পেলে আগ্রহ অন্য মাত্রার হতে পারে।



By










