বড় ঘোষণা হুমায়ুনের! কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: রেজিনগর কেন্দ্রে উপনির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে দাঁড়াবেন পুত্র গোলাম নবী আজাদ। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। শুধু তাই নয়, কবে তিনি সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ ছাড়বেন এবং কবে নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেবেন, তাও জানান।

আজ রেজিনগর বিধানসভা এলাকার নারকেলবাড়ি গড়দুয়ারায় কর্মী সম্মেলন করেন হুমায়ুন কবির। সেখান থেকে তিনি ঘোষণা করেন যে চলতি মাসের ১৪ তারিখে তিনি বিজিত বিধায়কের পদ ছাড়বেন রেজিনগর বিধানসভায় এবং ১৫ তারিখ তিনি শপথ নেবেন নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে। অবশেষে তাঁর বড় ঘোষণা, রেজিনগর কেন্দ্রে উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে দাঁড়াবেন পুত্র গোলাম নবী আজাদ।

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে দুটি আসনে দাঁড়িয়েই জয় পেয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। এবার দেখার বিষয় যে রেজিনগর কেন্দ্র থেকে উপনির্বাচনে দাঁড়িয়ে জয় পান কিনা তাঁর পুত্র গোলাম। কী হয় শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top