• Home
  • জেলার খবর
  • বাম আমলে পুরুলিয়ার অন্ধকার দিনগুলির কথা মনে করালেন অভিষেক

বাম আমলে পুরুলিয়ার অন্ধকার দিনগুলির কথা মনে করালেন অভিষেক

Image

দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াই তুঙ্গে পৌঁছেছে বাংলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইতিমধ্যেই রাজ্যে একাধিকবার সভা করে ফেলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই পথে হাঁটছেন। মসনদকে পাখির চোখ করে জেলায় জেলায় প্রচার চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এক কথায় বলতে গেলে, বাংলা এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে যুদ্ধের ময়দানে। 

বুধবার পুরুলিয়ায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার মাটি থেকে তিনি একাধিক বিষয়ে একহাত নেন বিজেপিকে। পাশাপাশি, দেন একাধিক প্রতিশ্রুতিও। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে রাজ্য ও রাজ্যবাসীর জন্য কি করেছে, তারও হিসেব দিয়েছেন ঘাসফুল শিবিরের সেনাপতি। এদিন অভিষেকের সভায় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতি ও উন্মাদনা ছিল দৃষ্টি আকর্ষণ করার মতো।

এদিন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাম আমলের প্রসঙ্গ টেনে আনেন। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের আগে পুরুলিয়ার অবস্থা কেমন ছিল, সে কথা তিনি তুলে ধরেন। তিনি জানান কিভাবে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হতো সেখানকার বাসিন্দাদের। তৃণমূল সেনাপতি বলেন, “একটা সময় ছিল যখন মানুষকে ভয় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হতো।” মাওবাদী ও রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টেনে বার্তা দিয়ে শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “পুরুলিয়া আজ শান্তি ও স্বাভাবিক ছন্দে ফিরেছে সেই ভয়ংকর দিনগুলি পার করে।” তিনি আরো বলেন, “সকাল ১০ টা তেও থানা থেকে বের হতে ভয় পেত, এমন অবস্থা ছিল পুলিশের বাম আমলে।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top