দেবজিৎ মুখার্জি, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান! নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্রও নিজেদের নামে করল বিজেপি। দুই জায়গা থেকেই জয় পেলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে তিনি তাঁকে পরাজিত করলেন ১৫ হাজার ১১৪ ভোটে। এই জয়তে যে বিজেপি কর্মী-সমর্থকরা অত্যন্ত খুশি হয়েছেন, তা বলাই বাহুল্য। যদিও শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা নন, এদিন পরাজয়ের মুখ দেখেছেন ঘাসফুল শিবিরের একাধিক হেভিওয়েট প্রার্থীও।
নিজের গড়ে ধাক্কা খেল মমতা! ভবানীপুরে জয় পেল শুভেন্দু



By












