• Home
  • জেলার খবর
  • গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার! কী বললেন?

গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার! কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, ভোট লুঠ করেছে গেরুয়া শিবির এবং মারা হয়েছে তাঁকে। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে জোর করে পরাজিত করা হয়েছে এবং তিনি ফের ফিরে আসবেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট লুঠ করেছে বিজেপি। মারা হয়েছে আমাকে। হারানো হয়েছে জোর করে। ফের ফিরে আসবো আমি।”

প্রসঙ্গত, এদিন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আগেই বলা হয়েছিল যে তিনি প্রথমে এগোবেন। পরে এগোবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর খেলা ঘুরতে শুরু করবে ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে এবং তারপর থেকে আবারও জিতবে গেরুয়া শিবির। সোমবার ঠিক সেই চিত্রই দেখা গেল। যত এগিয়েছে গণনার রাউন্ড, ততই মার্জিন কমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এগিয়েছেন শুভেন্দু অধিকারী।

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top