• Home
  • জেলার খবর
  • রাজ্যে পালাবদলের নেপথ্যে কী? যা বলল সিপিএমের পলিটব্যুরো

রাজ্যে পালাবদলের নেপথ্যে কী? যা বলল সিপিএমের পলিটব্যুরো

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অবশেষে ১৫ বছর পর সরকার বদলালো রাজ্যে। গেরুয়া ঝড়ে শেষ হলো তৃণমূল কংগ্রেসের রাজত্ব। বড় ব্যবধানে জয় নিজেদের নামে করল পদ্ম শিবির। এই আবহে রাজ্যে পালাবদলের জন্য সিপিএমের তরফ থেকে দায়ী করা হলো তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধী মানসিকতার এবং গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতিকে। 

তৃণমূল ও বিজেপি, দুজনকে নিশানা করে পলিটব্যুরো নিজের অবস্থানে জানায় যে এই মেরুকরণের পরিবেশেও অল্প হলেও নিজেদের ফলাফল ভালো করতে সফল হয়েছে বামেরা।

পলিটব্যুরো বলেছে, “দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে চরম প্রতিষ্ঠান বিরোধিতা, বিজেপির সাম্প্রদায়িক, বিভাজনমূলক প্রচার, অজস্র টাকা খরচ এবং কমিশন ও কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার, এসআইআর-প্রক্রিয়া, এই সবটাই সাহায্য করেছে পশ্চিমবঙ্গে বিজেপিকে জিততে। তবে এই মেরুকরণের পরিবেশেও অল্প হলেও নিজেদের ফলাফল ভালো বামফ্রন্ট ভালো করতে পেরেছে।”

Scroll to Top