• Home
  • জেলার খবর
  • মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান বিজেপি কর্মীদের

মমতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান বিজেপি কর্মীদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান বিজেপি কর্মীদের। সোমবার দুপুর ৩:৩০টের পর তাঁর গাড়ি সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছাতেই ‘চোর চোর’ স্লোগান তোলেন বিজেপির কর্মী-সমর্থকেরা।

যদিও তাঁর সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছোনোর কিছুক্ষণ আগেই গণনাকেন্দ্রের সামান্য দূরে এক পেট্রোল পাম্পে তৃণমূল কর্মী-সমর্থকরা বসেছিলেন। সেখানে ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। পরে জানা যায় যে সেখান থেকে ঘাসফুল শিবিরের কর্মীদের উঠে যেতে বলে পুলিশ। যদিও এটি পরিষ্কার নয় যে তখন রাজ্য সভাপতি ছিলেন কি না। তার কিছুক্ষণ পরই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা গেরুয়া শিবিরের সমর্থকরা। পরে বিজেপি কর্মী-সমর্থকরা পৌঁছান ঘাসফুল শিবিরের জমায়েতস্থলে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ার ভাঙচুরেরও।

উত্তেজনা বাড়তেই নিরাপত্তা বাড়ানো হয় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রের চত্বরে। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান তুলতে থাকা হয় বিজেপি সমর্থকদের তরফ থেকে। তাঁদের সামাল দেওয়ার চেষ্টা করেন পুলিশকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তারা দূরে সরিয়ে নিয়ে যান তাঁদের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলচত্বর থেকে।

Releated Posts

“কবিগুরুর চেতনা ও ভাবনাতে বিকাশ হবে বাংলা ও বাঙালির সংস্কৃতির” শপথগ্রহণের পর বললেন শুভেন্দু

শপথগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি নতুন মুখ্যমন্ত্রী এবং নিজের অবস্থান জানান। শুভেন্দু অধিকারী বলেন, “কবিগুরুর চেতনা ও ভাবনাতে বিকাশ…

ByByDebojit Mukherjee May 9, 2026

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার আরও পাঁচজন -…

ByByDebojit Mukherjee May 9, 2026

শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা হাসিনার! কী বললেন তিনি?

বৃহস্পতিবার আওয়ামি লিগের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যে জয়ী হওয়ায় গেরুয়া শিবির ও তাদের…

ByByDebojit Mukherjee May 8, 2026

দলবদল করতে চলেছেন রচনা? করে বসলেন বিশাল মন্তব্য

ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক দলের প্রভাব নিয়ে সরব হন তিনি। তাঁর বক্তব্য, বিগত দেড় দশক আগে ইন্ডাস্ট্রি চালাত না…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top