দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: গণনার দিন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রে বচসা ও হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস নেতা, তথা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী, তৃণাঙ্কুর ভট্টাচার্য।
সংবাদসংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা গেল যে তিনি এক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এবং তারপরই তাঁকে ঘিরে ফেলে ভিড় এবং চলতে থাকে হাতাহাতি। সেই পরিস্থিতি থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বার করে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যদিও প্রকৃত ঘটনাটি কি, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল সেই চত্বরে। নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে রয়েছে বলে খবর।
এবার দেখার বিষয় যে তৃণাঙ্কুর নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয় পান কিনা। কী ফলাফল হতে চলেছে শেষ পর্যন্ত, সেটাই এখন দেখার ব্যাপার।



By









