• Home
  • জেলার খবর
  • “ভোট তার তিনগুণ বেশি পেয়েছি” নন্দীগ্রামে এগিয়ে বড় দাবি শুভেন্দুর

“ভোট তার তিনগুণ বেশি পেয়েছি” নন্দীগ্রামে এগিয়ে বড় দাবি শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নন্দীগ্রামে এগিয়ে বড় দাবি করলেন সেখানকার ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, নন্দীগ্রামে তিনি যে আশা করেছিলেন, তার তিনগুণ বেশি ভোট পেয়েছেন এবং সরকার তৈরি করবে গেরুয়া শিবির।

গণনা চলাকালীন শুভেন্দু অধিকারী পুজো দেন ভবানীপুরের লক্ষ্মী-নারায়ণ মন্দিরে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যা আশা করেছিলাম নন্দীগ্রামে, ভোট তার তিনগুণ বেশি পেয়েছি। সরকার বিজেপিই গড়বে।” তাঁর সংযোজন, “হিন্দু ইভিএম বিজেপির। মুসলিম ইভিএম তৃণমূলের। কিন্তু আগের মতো আর একদিকে কনসলিডেট করছে। মালদহ, মুর্শিদাবাদের বহু জায়গায় ভালো কাজ করছে কংগ্রেস।”

ভবানীপুর প্রসঙ্গে তিনি বলেন, “খুব বেশি আশা করছি না ভবানীপুরে, ভালো ফল হবে ৬-৭ রাউন্ডের পর। যা বলার ১০ রাউন্ডের বলবো।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

“পরিণত হয়েছিল আদর্শহীন ইভেন্টে” ২১ জুলাই নিয়ে মমতাকে খোঁচা কংগ্রেসের

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এই কর্মসূচি তৃণমূল কংগ্রেস তৈরির পর আদর্শহীন ইভেন্ট হয়ে গিয়েছিল, যা মূল ভিত্তির পরিপন্থী…

ByByHafizur Rahaman Jun 27, 2026

তারাতলায় বিপর্যয়: ববির বিরুদ্ধে অভিযোগ দায়ের তারাতলা থানায়

তাঁর বিরুদ্ধে তারাতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী ভারতীয় জনতা মজদুর সেল। যদিও তিনি একা নন, অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“মমতাকে ভাসিয়ে রাখার চেষ্টা হবে” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন বিকাশরঞ্জন

তিনি বলেছেন, “আবার ভাসিয়ে রাখার চেষ্টা হবেম মতাকে। আর কিছুই নয়। কিছুদিন আবার মমতা প্রচুর প্রচার পাবেন মিডিয়ায়।…

ByByHafizur Rahaman Jun 27, 2026

“আমরা শক্তিশালী বিরোধী চাই” মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১ জুলাই পালন নিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা ওই সরকার নই, যাদের আপনারা ১৫ বছর দেখেছেন। তখন বিধানসভার…

ByByHafizur Rahaman Jun 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top