দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: ফল ঘোষণার আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর শোনা গেল বিজেপি প্রার্থী, তথা দলের অন্যতম হেভিওয়েট নেতা, দিলীপ ঘোষের গলায়। সোমবার সকালে গণনাকেন্দ্রে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন যে শুধু তাঁর বিধানসভা কেন্দ্রেই নয়, গোটা রাজ্যে জিতবে বিজেপি।
দিলীপ ঘোষ বলেন, “নিজেদের ভাগ্য তৈরি করেছেন খড়গপুরের মানুষজন। গোড়া থেকে আমরা বলেছিলাম, জিততে হবে এক লক্ষ ভোটে। ঢেলে ভোট দিয়েছেন মানুষ। এই কেন্দ্রে শুধু কেন, গোটা রাজ্যে জয়জয়কার হবে বিজেপির।”
পাশাপাশি, ঘাসফুল শিবিরকে টার্গেট করে বিজেপি প্রার্থী বলেন, “হেরে যাবে বলে ধর্না দিচ্ছে রাস্তায় বসে। এসব কারা করে? বিরোধীরা। ভালো, ওরা অভ্যাস করছে বিরোধী হওয়া।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By









