• Home
  • জেলার খবর
  • আদৌ কি তৃণমূলের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট? জবাব দিলেন কপিল সিব্বল

আদৌ কি তৃণমূলের আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট? জবাব দিলেন কপিল সিব্বল

Image

দেবজিৎ মুখার্জি: শনিবার বঙ্গ রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে গণনাকর্মী মামলায় সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের আবেদন খারিজ। সেই রায়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল এবং জানান যে কোনও আবেদন খারিজ হয়নি তাঁদের।

কপিল সিব্বল বলেন, “আমি সাধারণভাবে কোনও মন্তব্য করি না কোনও মামলার সঙ্গে যুক্ত থাকলে। আজ বাধ্য হলাম আসতে, কারন কিছু সংবাদমাধ্যমে চলছে যে খারিজ হয়ে গিয়েছে আমাদের আবেদন। কোনও আবেদন খারিজ হয়নি আমাদের।”

তিনি জানান যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাই কোর্টে দাবি করা হয়েছিল যে সঠিক নয় এই সার্কুলার। হাই কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মাইক্রো অবজারভার রয়েছেন কমিশনের নিয়ম মেনে। সার্কুলারকে ঠিক বলেছিল হাই কোর্ট। তবে আইনজীবীর বক্তব্য, কোনও সার্কুলার শীর্ষ আদালতে চ‍্যালেঞ্জ করা হয়নি। আবেদন করা হয়েছিল যে যেন মানা হয় সার্কুলারে উল্লেখিত বিষয়টি।

কপিল সিব্বলের বক্তব্য, “আসল কথা হল সার্কুলারে বলা হয়েছে, র‍্যান্ডম সিলেকশন করে রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মীদের গণনার কাজে ব‍্যবহার করা হবে। শীর্ষ আদালত আমাদের বলল, ওখানে তো আপনারা চ্যালেঞ্জ করছিলেন সার্কুলারকে। তখন আমাদের তরফ থেকে জানানো হয় যে আমরা দাবি জানাচ্ছি সার্কুলার লাগু করার। আদালতও নোট করেছে যে কমিশন জানিয়েছে সার্কুলারকে ফলো করবে ‘লেটার অ‍্যান্ড স্পিরিটে’ বলে।”

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top