• Home
  • জেলার খবর
  • ফলতায় অশান্তি: জাহাঙ্গিরের দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তারের নির্দেশ কমিশনের

ফলতায় অশান্তি: জাহাঙ্গিরের দুই ঘনিষ্ঠকে গ্রেপ্তারের নির্দেশ কমিশনের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সকাল থেকেই ফলতায় চলছে জোর অশান্তি। পুনর্নির্বাচনের দাবির পাশাপাশি একাধিক গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরিস্থিতি শোচনীয় হয়ে উঠতেই কমিশনের তরফ থেকে হাঁটা হল কড়া পদক্ষেপের পথে।

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে গেরুয়া শিবিরকে ভোট দিয়েছেন বলে এবং এই অভিযোগে নাম ওঠে সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ঘনিষ্ঠদের। বিশেষ করে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ইজরাফিল চকদার ও সুজাউদ্দিন শেখের বিরুদ্ধে। স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসিমনগর এলাকায় পরিস্থিতি টানা উত্তপ্ত হয়ে উঠলে।

খবর পেয়ে সেখানে যান ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবিও জানান বিক্ষোভকারীরা। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে এবং শনিবারের মধ্যেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে ইজরাফিল চকদার ও সুজাউদ্দিন শেখকে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনকে গ্রেফতার করা যায়নি বলেই খবর।

Releated Posts

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

“আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা” বঙ্গ জয় নিয়ে বললেন মোদি

তিনি বলেন, “পরিবর্তন হয়ে গিয়েছে বাংলায়। আজ থেকে ভয়মুক্ত হলো বাংলা। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা, বাংলায় বিজেপির এই…

ByByDebojit Mukherjee May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top