• Home
  • জেলার খবর
  • গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন প্রতীক! কী সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব?

গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন প্রতীক! কী সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার, ৪ মে, গণনা। গোটা রাজ্যে এখন এই বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। অনেকের মতে, ক্ষমতায় টিকে থাকবে তৃণমূল কংগ্রেস। আবার অনেকে মনে করছেন সরকার গড়বে বিজেপি। এক কথায়, ক্ষমতায় আসবে কারা, তা নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গে।

এই আবহে কাউন্টিং এজেন্টদের নিয়ে দীর্ঘ ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুজনের তরফ থেকেই একাধিক নির্দেশ দেওয়া হয়। প্রায় ঘন্টা তিনেক এই বৈঠক চলে এবং তাতে ফাইনাল করা হয় রাজ্যজুড়ে গণনাকেন্দ্রভিত্তিক দায়িত্ব ভাগের বিষয়টি।

বড় দায়িত্ব পান কদিন আগে সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া তরুণ নেতা প্রতীক উর রহমান। ঘাসফুল শিবিরের অন্যতম তরুণ মুখপাত্রকে পাঠানো হচ্ছে বহরমপুরের কাউন্টিং অবজার্ভার হিসেবে। দলীয় এবং রাজনৈতিক মহলের মতে বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ওয়াকিবহাল মহল এমনটাও মনে করছে যে সম্প্রতি ঘাসফুল শিবিরে তিনি যোগ দিলেও অল্প দিনের মধ্যে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন দলের। সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়।

Releated Posts

মমতা-অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট

মঙ্গলবার থেকেই তা শুরু হয়েছিল। তবে বুধবার তা অন্য আকার নেয়। এতদিন যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট কিংবা হরিশ…

ByByDebojit Mukherjee May 6, 2026

শনিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা

যদিও রাজভবনে আনুষ্ঠানিক শপথগ্রহণ মিটিয়ে তার উদযাপন সমাবেশ ব্রিগেড ময়দানে হবে কিনা, নাকি ব্রিগেডেই গোটা অনুষ্ঠানটা হবে, এখনো…

ByByDebojit Mukherjee May 6, 2026

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top