দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার, ৪ মে, গণনা। গোটা রাজ্যে এখন এই বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। অনেকের মতে, ক্ষমতায় টিকে থাকবে তৃণমূল কংগ্রেস। আবার অনেকে মনে করছেন সরকার গড়বে বিজেপি। এক কথায়, ক্ষমতায় আসবে কারা, তা নিয়ে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গে।
তার আগে বড় এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাজ্যের প্রাক্তন ডিজি, তথা দলের রাজ্যসভার সাংসদ, রাজীব কুমার। তাঁকে দেওয়া হল গণনা পর্যবেক্ষকের দায়িত্ব। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁকে কাউন্টিং অবজার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলায়।
রাজীব কুমারের সঙ্গে একই জেলার পর্যবেক্ষক হিসেবে থাকছেন ঘাসফুল শিবিরের অন্যতম দুই হেভিওয়েট নেতা পার্থ ভৌমিক ও সৌগত রায়। তৃণমূল নেত্রী এই সাংগঠনিক দায়িত্ব ভাগের বিষয়টি ফাইনাল করেন শনিবার দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে।



By










