• Home
  • জেলার খবর
  • “হাঁটু গেড়ে বলবে যে ক্ষমা করো” তৃণমূলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের

“হাঁটু গেড়ে বলবে যে ক্ষমা করো” তৃণমূলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ভোট গণনার আগে বিস্ফোরক মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। কী বললেন তিনি? শনিবার দুপুরে বহরমপুরে তাঁর বক্তব্য, তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকার গঠনের ক্ষেত্রে। এরপরই তিনি সেই বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস হাঁটু গেড়ে এসে, কান ধরে ওঠবস করে ভুল করেছি বললে তিনি ভাববেন যে তিনি ঘাসফুল শিবিরে ফিরবেন কিনা। 

তৃণমূল কংগ্রেস দলে ডাকলে তিনি ফিরবেন কিনা, সেই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “কোনও প্রশ্ন নেই ডাকলে যাওয়ার। আসতে হবে আমার কাছে। আমার কাছে আসবে, এসে হাঁটু গেড়ে বলবে যে ক্ষমা করো যা করেছি ভুল করেছি। তখন ভাববো।”

এরপর তিনি বলেন, “এসে হাঁটু গেড়ে বলতে হবে যা করেছি ভুল করেছি। দেখব তখন। মানুষের স্বার্থে যদি দুবার কান ধরে ওঠবস করে বলে যা করেছি ভুল করেছি, মানুষকে অহংকার দেখিয়ে, তোলাবাজি করে, চাকরি বিক্রি করে, দুর্নীতি করে ভুল করেছি, আগামীদিনে ধারে কাছে থাকবো না দুর্নীতির, ভাববো তখন।”

Scroll to Top