• Home
  • জেলার খবর
  • বিতর্কিত পোস্ট করায় সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস

বিতর্কিত পোস্ট করায় সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। বিতর্কিত পোস্ট করায় পদ থেকে সরিয়ে দেওয়া হলো কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। শনিবার তাঁকে সাসপেন্ড করা হয় আনুষ্ঠানিকভাবে। তাঁর জায়গায় সেই দায়িত্ব সামলাবেন চামেলি মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, সম্প্রতি গৌতম দাস এক আপত্তিকর পোস্ট করে বিতর্কে জড়ান। শাসক শিবিরের অভিযোগ, ওই ছবিটা দেখা যায় তিনি এক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে রয়েছেন পুলিশের পোশাকে থানার চেয়ারে বসে। ক্যাপশনে লেখা, ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত’।

এই পোস্টকে ঘিরে শুক্রবার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন ঘাসফুল শিবিরের রাজ্য সহ-সভাপতি জয় প্রকাশ মজুমদার এবং প্রশ্ন তোলেন তা নিয়ে। তাঁর বক্তব্য, এমন ছবি অস্বস্তিকরের পাশাপাশি আইনের চোখেও বেশ আপত্তিকর এবং তা ভয় সৃষ্টির কারণ হতে পারে সাধারণ মানুষের মধ্যে। তবে বিতর্কের পর সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top