দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোট গণনার আবহে আবার চাপে শাসক শিবির, ওরফে তৃণমূল কংগ্রেস। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডি তলব রাজ্যের বিদায়ী মন্ত্রী, তথা দলীয় প্রার্থী, সুজিত বসুকে। শুক্রবার দীর্ঘক্ষণ প্রশ্ন করার পর তাঁকে ফের ৬ তারিখ আসতে বলা হয়েছে। ইডি সুত্র মারফত জানা গিয়েছে যে অস্থাবর সম্পত্তি ঘিরে একাধিক নথি নিয়ে ৬ মে তাঁকে ফের হাজিরা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, এই মামলায় তলব করা হয়েছে রাজ্যের আরেক বিদায়ী মন্ত্রী, তথা দলীয় প্রার্থী, রথীন ঘোষকেও। ফলপ্রকাশের ঠিক পরদিনই তাঁকে বলা হয়েছে হাজিরা দিতে।
এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। রাজ্য রাজনীতিতে এর কি প্রভাব পড়ে বা কতটা চাপে পড়ে তৃণমূল কংগ্রেস, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগে কি হয়।



By










