• Home
  • জেলার খবর
  • ‘মাছ চোর’ গানে উত্তপ্ত ভাঙড়, কী বক্তব্য শওকতের?

‘মাছ চোর’ গানে উত্তপ্ত ভাঙড়, কী বক্তব্য শওকতের?

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: চরম অস্বস্তিতে ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। ‘মাছ চোর, মাছ চোর, শওকত তো মাছ চোর’ গানটি এখন আর সমাজমাধ্যমে সীমাবদ্ধ নয়। শোনা যাচ্ছে ভাঙড়ের অলিগলিতে সাধারণ মানুষের মুখে মুখে। বিষয়টি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার। 

সমাজমাধ্যমে এই গান ভাইরাল হতে মুখ বন্ধ রাখেননি শওকত। সরাসরি নওশাদ সিদ্দিকী সহ গোটা আইএসএফকে টার্গেট করেন তিনি। তাঁর মতে, “একটা সীমা থাকা উচিত নোংরামোর। এসব যারা করছে, এটা নিচু মানসিকতার পরিচয় তাদের।” এখানেই থামেননি তিনি, নওশাদকে ‘ধর্ষণকারী, খুনি, সমাজবিরোধী এবং জঙ্গি’ বলে তিনি উল্লেখ করেছেন। তৃণমূল প্রার্থীর হুঙ্কার, “আইএসএফ হতাশা থেকেই বেঁধেছে এমন বিশ্রী গান। এই গানের যোগ্য জবাব দেওয়া হবে ৪ মে ভোটের ফলাফল বেরোনোর পর।”

তবে আইএসএফকে দোষারোপ করা হলেও দলের প্রার্থী নওশাদ সিদ্দিকীকে জনসভার মঞ্চ থেকে এই গান না বাজানোর অনুরোধ করতে শোনা গিয়েছে। কিন্তু পরিস্থিতি এই জায়গায় এসে পৌঁছেছে যে গানটির জনপ্রিয়তা দিনদিন বেড়ে চলেছে। তবে প্রশ্ন উঠছে যে নির্বাচনের আদর্শ আচরণবিধি থাকা সত্ত্বেও এমন গান বাঁধা যায় কিনা একটি নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়ার খবর মেলেনি। এবার দেখার বিষয় যে এতকিছু সত্বেও ভাঙরে জেতেন কিনা শওকত।

Releated Posts

“কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। তাঁর হুঁশিয়ারি, তাঁর কণ্ঠরোধ…

ByByHafizur Rahaman Jun 20, 2026

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top