• Home
  • জেলার খবর
  • অধীরকে মালা পরানোর জন্য বড় শাস্তি ধোপঘাটি এলাকার বাসিন্দাদের, ঘটনাটি কী?

অধীরকে মালা পরানোর জন্য বড় শাস্তি ধোপঘাটি এলাকার বাসিন্দাদের, ঘটনাটি কী?

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: রাজনৈতিক প্রতিহিংসার এক বিশ্রী চিত্র ধরা পড়ল বহরমপুর পৌরসভার অন্তর্গত ধোপঘাটি এলাকায়। স্থানীয় সূত্র মারফত খবর, বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে মালা পরিয়ে সংবর্ধনা জানিয়েছিলেন এলাকার মহিলারা। বাসিন্দাদের অভিযোগ, তারপর থেকেই তাঁদের লাগাতার শাসকদলের স্থানীয় কর্মীদের হুমকির শিকার হতে হচ্ছে। এখানেই শেষ নয়, আরও অভিযোগ, আচমকা এলাকার সচল টিউবওয়েলটি এসে খুলে নিয়ে চলে যান পৌরসভার কর্মীরা। স্বাভাবিকভাবেই, স্থানীয়দের মাথায় চিন্তার হাত পড়েছে। 

এদিন এলাকায় পৌঁছে পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর বক্তব্য, “মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তৃণমূলকে ভোট দেয়নি বলে। কী ধরনের গণতন্ত্র পানীয় জল বন্ধ করে দেওয়া? তালিবানি শাসন চলছে কি এটা? এর যোগ্য জবাব দেবে মানুষ।” তাঁর সংযোজন, “বহরমপুরের মানুষ মেনে নেবে না এই বর্বরতা। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি প্রশাসনের কাছে।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রার্থী, তথা বহরমপুরের পুরপ্রধান, নাড়ুগোপাল মুখোপাধ্যায়। তিনি বলেন, “প্রকৃত ঘটনা না জেনে অধীর চৌধুরী মিথ্যা অভিযোগ করছেন। আসলে ওই টিউবওয়েলটি খুলে রাখা হয়েছে বিষাক্ত জল বের হচ্ছে বলে অভিযোগ পেয়ে। পরীক্ষা করে দেখা হবে জল। এরপর সেখানে বসানো হবে নতুন করে টিউবওয়েল। কিন্তু এমন আচরণ করছেন অধীর চৌধুরী, মনে হচ্ছে উনি বিধায়ক হয়ে গিয়েছেন ফল বেরোনোর আগেই। তাহলে উনি দায়িত্ব নিন টিউবওয়েল বসানোর।” ধোপঘাটির বাসিন্দারা শীঘ্র সমাধানের দাবি জানাচ্ছেন। তাঁদের সাফ হুঁশিয়ারি, যদি দ্রুত কল না বসানো হয়, তাহলে তাঁরা নামবেন বৃহত্তর আন্দোলনে। এবার দেখার বিষয় যে কী হয় আগামীদিনে।

Releated Posts

ফের সুজিত-রথীনকে তলব ইডির

ফের তলব করা হয়েছে দুজনকে

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনার দিন নজর রাখবেন শাহ

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে গণনার দিন বিশেষ কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে সল্টলেকের পার্টি অফিসে। সেখান…

ByByDebojit Mukherjee May 2, 2026

গণনাকর্মী মামলায় শীর্ষ আদালতে ধাক্কা খাওয়া নিয়ে তৃণমূল কড়া আক্রমণ অমিত মালব্যের

বিজেপি নেতা লেখেন, “এই আবেদন খারিজ করে দেওয়া একটি সাফ বার্তা দেয় যে সহজে আইনি স্বীকৃতি পাবে না…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top