• Home
  • জেলার খবর
  • পুরুলিয়ার মাটি থেকে রাজ্যবাসীকে বড় প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার মাটি থেকে রাজ্যবাসীকে বড় প্রতিশ্রুতি অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-পর্ব তুঙ্গে রাজ্যে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, দুই শিবিরই জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্যজুড়ে। মসনদ দখলের লড়াই ঘিরে যুদ্ধের ময়দানে পরিণত হচ্ছে রাজ্য। বলা ভালো, ‘বেঙ্গল টার্নিং ইন্টু ব্যাটেলফিল্ড’।

বুধবার পুরুলিয়া থেকে বিজেপিকে পরাজিত করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে ঘাসফুল শিবিরকে ৯টি আসনেই জেতাতে বললেন ডায়মন্ড হারবার সাংসদ। এখানেই শেষ নয়, এর সঙ্গে তোলা হলো স্লোগান “আমার মাটি সইবে না, ইউপি, বিহার হইবে না।” এদিন তৃণমূলের সেনাপতির বার্তা শোনার জন্য সাধারণ মানুষের উপস্থিতি ছিল একেবারে দেখার মত।

কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আওয়াজ তোলার পাশাপাশি এসআইআরেরও প্রসঙ্গ তোলেন। শুধু তাই নয়, রাজ্য সরকার রাজ্যবাসীর জন্য কি করেছে, তাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এবার পঞ্চাশের গণ্ডি পেরতে দেব না বিজেপিকে।” লক্ষীর ভান্ডারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রত্যেক বছর ২৭ হাজার কোটি টাকা খরচ করে রাজ্য এতে। এটা অনুদান নয়, মহিলাদের অধিকার।”

পুরুলিয়ার বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই জেলা থেকে আমরা ২০ জন প্রতিনিধিকে নিয়ে যাব রেলমন্ত্রকের কাছে নির্বাচনের ফল ঘোষণার ৩ মাসের মধ্যে। তৃণমূল লড়াই করবে রেলের সমস্যা নিয়ে। পঞ্চাশের গণ্ডি পেরতে দেব না আমরা জুমলা পার্টিকে। সব আছে বিজেপির, কিন্তু মানুষ নেই। তৃণমূলের কিছু নেই। শুধু মানুষ আছে তৃণমূলের সঙ্গে। আমাদের দলের কোনও স্থানীয় পদাধিকারী যদি খারাপ আচরণ করেন, তাহলে ফোন করে জানাবেন এক ফোনে অভিষেকে। কিন্তু মুখ ফেরাবেন না আমাদের থেকে।”

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top