• Home
  • জেলার খবর
  • “ইচ্ছাকৃতভাবে বিজেপির তরফ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে” বুথ ফেরত সমীক্ষা নিয়ে বললেন মমতা

“ইচ্ছাকৃতভাবে বিজেপির তরফ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে” বুথ ফেরত সমীক্ষা নিয়ে বললেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দেখতে দেখতে শেষ হয়ে গেছে ভোটগ্রহণ পর্ব। এবার গোটা বাংলার নজর রয়েছে ভোটের ফলাফলের উপর। তবে তার আগে প্রকাশ্যে আসছে একের পর এক বুথ ফেরত সমীক্ষা। তার মধ্যে কয়েকটিতে দেখাচ্ছে বাংলায় রাজত্ব অব্যাহত থাকবে তৃণমূল কংগ্রেসের, আবার কয়েকটিতে দেখাচ্ছে যে সরকার গঠন করবে বিজেপি।

এমন পরিস্থিতিতে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে ভিডিও বার্তা দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তাঁর বক্তব্য, “আপনাদের আমি আশ্বস্ত করতে চাই যে যা দেখানো হচ্ছে টেলিভিশনে, তার অনেকটাই পরিকল্পিত। ইচ্ছাকৃতভাবে বিজেপির তরফ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যাতে মনবল ভেঙে যায় আমাদের কর্মীদের এবং হতাশা তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে।”

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “কিন্তু আমি পরিষ্কার করে বলছি, আমাদের পাশে আছেন বাংলার মানুষ। আমাদের পুরো আস্থা রয়েছে তাঁদের রায়ের উপর।” এবার কতগুলি আসন নিজেদের ঝুলিতে তুলবে তৃণমূল কংগ্রেস, তাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “২০২৬ সালে আমরা অতিক্রম করবো ২২৬এর গণ্ডি। আমি পুরোপুরি নিশ্চিত এই ব্যাপারে।” এবার দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যা দাবি করছেন, তা সত্যি হয় কিনা।

Releated Posts

জয় নিয়ে আত্মবিশ্বাসী তাপস রায়

জয়ের সম্ভাবনা প্রসঙ্গে তাপস রায়ের বক্তব্য, “কত মার্জিনে জিতবো, করিনি সেই হিসেব। তবে জিতবো ভালো মার্জিনেই।”

ByByDebojit Mukherjee Apr 30, 2026

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে অবস্থানে বিক্ষোভ শশী-কুণালের

স্ট্রংরুমের অন্দরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে অবস্থানে বিক্ষোভে বসলেন রাজ্যের শাসকদল তৃণমূল…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

নওদা-রেজিনগর দুই আসন থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন

হুমায়ুন কবির বলেন, “নওদা ও রেজিনগর, দুটি আসনেই আমি জিতব। তবে নিয়ম মেনে বিধায়ক হিসেবে আমাকে একটি আসন…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

“ভরসা রাখুন দিদির প্রতি” জায়গায় জায়গা হামলা নিয়ে বার্তা মমতার

তাঁর বক্তব্য, “সকলে শান্ত থাকবেন, সংযত থাকবেন। ভরসা রাখুন দিদির প্রতি। ভরসা রাখুন বাংলা মানুষের প্রতি। বাংলার মা-মাটি-মানুষের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top