• Home
  • জেলার খবর
  • এজেন্ট প্রবেশকে ঘিরে বচসা ও হাতাহাতির অভিযোগ এন্টালি এলাকার এক বুথে

এজেন্ট প্রবেশকে ঘিরে বচসা ও হাতাহাতির অভিযোগ এন্টালি এলাকার এক বুথে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোট চলাকালীন এজেন্ট প্রবেশকে ঘিরে বচসা ও হাতাহাতির অভিযোগ এন্টালি এলাকার এক বুথে।

বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের অভিযোগ, বাধা দেওয়া হয় তাঁর বুথ এজেন্টকে ভিতরে ঢুকতে। নিরাপত্তা কর্মীরা নাকি জানিয়েছেন, বাড়তি লোক ঢুকতে দেওয়া যাবে না ঘর ছোট হওয়ায় এবং তা নিয়েই তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন নির্বাচনী আধিকারিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে।

অভিযোগ, পরে বুথের ভিতরে ঢুকে হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় শাসকদলের এক এজেন্টের সঙ্গে। এমনকি বাহিনীর সামনেই ধাক্কাধাক্কি হয় বলে দাবি। বিজেপি প্রার্থীর অভিযোগ, বিরোধীদের এজেন্টদের এভাবে বহুদিন ধরেই বাধা দেওয়া হচ্ছে। তবে তিনি আশাবাদী যে এবার বাহিনী থাকায় নেওয়া হবে ব্যবস্থা। সেক্ষেত্রে দেখার আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top