• Home
  • জেলার খবর
  • “হতাশার বহিঃপ্রকাশ” মমতাকে পাল্টা দিলেন শুভেন্দু

“হতাশার বহিঃপ্রকাশ” মমতাকে পাল্টা দিলেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার দ্বিতীয় দফার ভোট। আজ সকাল থেকেই চক্রবেড়িয়া এলাকায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। দু’পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে রাজনৈতিক তরজা।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, পাল্টা তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শুভেন্দু অধিকারীর বক্তব্য, “এজেন্ট রয়েছে ২৬৭টি বুথে। ৯৭টি ক্যাম্প অফিস কমিশনের নিয়ম মেনে করা হয়েছে। রাজ্যের ভোটের পরিবেশ বদলে দিয়েছে কমিশন। সকাল থেকে একাধিক বুথে ঘুরলাম। প্রচন্ড উৎসাহ দেখছি ভোটারদের মধ্যে। স্বতঃস্ফুর্তভাবে সকলে ভোট দিচ্ছেন।”

তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে পাল্টা তোপ দেগে তাঁর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় সকালে বেরিয়েই অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় বাহিনী রাতভর তান্ডব করেছে।” এই বিষয়ে তিনি গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, “এটা হতাশার বহিঃপ্রকাশ।”

Releated Posts

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top